মেঘ কেটে যায়
৳ 268.00 Original price was: ৳ 268.00.৳ 185.00Current price is: ৳ 185.00.
লেখক: ড. হুসাম উদ্দিন হামিদ হাফিযাহুল্লাহ
বিষয়: ইসলামী সাহিত্য
প্রকাশনী: সমকালীন প্রকাশনী
পৃষ্ঠা: 160
আমাদের হৃদয় হলো আকাশের মতো। তাতে যখন বিশ্বাসের ধ্বনি প্রতিধ্বনিত হয়, তখন আমাদের হৃদয়ের আকাশে খেলা করে সকালের সোনাঝরা রোদ। যখন বিশ্বাসের সুরে আমরা আমাদের হৃদয়াকাশ রাঙিয়ে নিই, তখন হৃদয়ের ক্যানভাস হয়ে ওঠে আলো ঝলমলে।
আবার, যখন আমাদের হৃদয়াকাশে ভর করে অবিশ্বাসের মেঘ, তখন হৃদয়জুড়ে নেমে আসে অন্ধকার। সেই বিষাক্ত অন্ধকার গ্রাস করে নেয় সবকিছু। গিলে খায় সব নীল, সকল সুন্দর।
অবিশ্বাস আর সন্দেহের আঘাতে পৃথিবী আজ জর্জরিত। প্রশ্ন আর সন্দেহের নামে বিশ্বাসী অন্তরে অবিশ্বাসের বিষবাষ্প ঢুকিয়ে দিতে একটা মহল সদা তৎপর। তারা প্রশ্ন আর মুক্তচিন্তার নামে সাজিয়ে রেখেছে অবিশ্বাসের পসরা।
বিশ্বাসীদের ‘মুক্তচিন্তক’ আর মুক্তচিন্তার নামে পরিণত করতে চাইছে ‘অবিশ্বাসী’তে। ধর্মবিদ্বেষের বিষ অন্তরে ঢুকিয়ে দিয়ে ধর্মবাদীদের এরা দাঁড় করিয়ে দিচ্ছে ধর্মবিদ্বেষীর কাতারে। তাদের অযাচিত মিথ্যাচার আর প্রোপাগান্ডার ফলে অনেক বিশ্বাসী তরুণ-তরুণী খেই হারিয়ে ফেলে। জড়িয়ে যায় একটা আত্মবিধ্বংসী কাজে। তলিয়ে যায় একরাশ অন্ধকারে। মিথ্যা মোহ আর অলীক মায়ার প্রেমে পড়ে এরা ছুটে চলে একটা মরীচিকার পেছনে…
সভ্যতার এই সংকট আমাদের জন্য নতুন কিছু নয়। পৃথিবীতে যুগে যুগে এরকম অনেক সংকট বিরুদ্ধবাদীরা তৈরি করেছে এবং করছে। তবে, বিশ্বাসী শিবিরও কখনো থেমে থাকেনি। যখনই বিশ্বাসের গায়ে আঘাত এসেছে, প্রতিঘাতে তার জবাবও দেওয়া হয়েছে সমানভাবে। যখনই বিশ্বাসকে চূর্ণ করতে চাওয়া হয়েছে, তখনই বিচূর্ণ হয়ে পড়েছে অবিশ্বাসের দেয়াল। বিশ্বাসের স্রোতধারাকে থামিয়ে দিতে এসে স্তব্ধ হয়ে গেছে কত অবিশ্বাসের জোয়ার!
এক প্রচ্ছন্ন বিকেলে, ‘মুন্তাদা-আত তাওহিদ’ নামক একটি অনলাইন ফোরামে ‘আবুল হাকাম’ নামের একজন অবিশ্বাসী একটি মন্তব্য করে। তার মন্তব্যের প্রতিউত্তর নিয়ে আসেন একজন বিশ্বাসী। এরপর? এরপর শুরু হয় তাদের মধ্যে প্রশ্নত্তোর, যুক্তি-তর্ক। অবিশ্বাসীর যত প্রশ্ন, যত জিজ্ঞাসা, যত কৌশল, সব প্রকাশ করে সে পরাজিত করতে চায় বিশ্বাসী প্রাণের ওই মানুষটিকে; কিন্তু পরম প্রজ্ঞা আর ধৈর্যের সাথে বিশ্বাসী প্রাণের মানুষটি একে একে সব প্রশ্নের উত্তর দিতে থাকেন। গুড়িয়ে দিতে থাকেন অবিশ্বাসের দেয়াল। সেই বিশ্বাসী প্রাণের নাম ড. হুসাম উদ্দীন হামিদ। এই ফোরামে তার এবং আবুল হাকামের মধ্যকার উত্তর-প্রতিউত্তরের সংকলনের নামই হলো মেঘ কেটে যায়।
বইটিতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কেবল অবিশ্বাসীদের প্রশ্নের জবাব-ই দেওয়া হয়নি, সাথে সাথে তুলে ধরা হয়েছে ইসলামের সুমহান আদর্শ, মাহাত্ম্য এবং সর্বোপরি জীবনবিধান হিসেবে ইসলামের কার্যকারিতা। ইসলাম যে সর্বকালে, সর্বযুগে এবং সর্বাবস্থায় একটি যুগোপযোগী জীবনবিধান—বইটির পরতে পরতে লেখক সেটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এমন নয় যে, এই বইটি অথবা এই প্রশ্নগুলোর উত্তর কেবল একজন অবিশ্বাসীরই জানা দরকার। এই জবাবগুলো সমানভাবে একজন বিশ্বাসী মানুষেরও জানা থাকা উচিত। ইসলাম কেন এবং কীভাবে সত্যধর্ম হবার দাবি রাখে এই সত্য সকল মুসলিমের জানা থাকা অত্যাবশ্যক।

Reviews
There are no reviews yet.