ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খন্ড
৳ 360.00 Original price was: ৳ 360.00.৳ 255.00Current price is: ৳ 255.00.
লেখক : আল্লামা মুফতি সাইয়িদ মুহাম্মাদ আমীমুল ইহসান
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স
বিষয় : আল হাদীস
অনুবাদ: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
সম্পাদনা ও হাদীস: শায়খ ইমদাদুল হক
পৃষ্ঠা: ৪৩২ (হার্ড কভার)
ভিন্ন ভিন্ন অর্ডার করতে-
ফিকহুস সুনানি ওয়াল আসার ১ম খণ্ড
ফিকহুস সুনানি ওয়াল আসার ৩য় খন্ড
ফিকহুস সুনানি ওয়াল আসার ১ম ও ৩য় খন্ড একত্রে
মুফতি সাইয়িদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারাকাতি ছিলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সর্বপ্রথম খতীব ও বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ ও মুফতি এবং বহু উচ্চ মানসম্পন্ন ইসলামী গ্রন্থের রচিয়তা ও সংকলক। লেখক ১৯৬৪ সালে জাতীয় বাইতুল মুকাররম প্রতিষ্ঠার পর মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিনি সেই মসজিদের খতীব হিসেবে নিযুক্ত হন ও মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই খেদমতে বহাল থাকেন। তার লেখনী থেকে জানা যায়, তিনি কমপক্ষে পঁচিশবার সহীহ বুখারি কিতাবটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠদান করেছেন। ইসলামী সেবায় ও দাওয়াতি কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৮৪ সালে তাকে মরণোত্তর স্বর্ণপদক ও সনদ দান করেন।
‘ফিকহুস সুনানি ওয়াল আসার’ মূলত তাঁরই রচিত গুরুত্বপূর্ণ হাদীস সংকলন। হাদীসভিত্তিক ফিকহি এই গ্রন্থে লেখক মুসলিমদের দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় কাজকর্মের ইসলামি বিধানসমূহ সংকলন ও উপস্থাপন করেছেন সহীহ হাদীসের দলীলসহ। ফলে ফিকহি মাসআলা সংক্রান্ত হাদীস খুঁজতে এ গ্রন্থটি খুবই সহায়ক। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. গ্রন্থটির বাংলা অনুবাদ করেন।

Reviews
There are no reviews yet.