আমিরুল মুমিনিন উসমান ইবনু আফফান রাদি.
আমিরুল মুমিনিন উসমান ইবনু আফফান রাদি. Original price was: ৳ 350.00.Current price is: ৳ 210.00.
Back to products
আশারায়ে মুবাশশারা সিরিজ (১-১০ খন্ড)
আশারায়ে মুবাশশারা সিরিজ (১-১০ খন্ড) Original price was: ৳ 1,340.00.Current price is: ৳ 800.00.

আমিরুল মুমিনিন আলি ইবনু আবি তালিব রাদি.

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 270.00.

লেখক : ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল
প্রকাশনী : দারুত তিবইয়ান
বিষয় : সাহাবীদের জীবনী
পৃষ্ঠা : 272, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022

Description

প্রায় অসম্ভব ও রুদ্ধশ্বাস বহুবিধ প্রক্রিয়া ইসলামি খিলাফতের পরিবেশকে গুমোট করে রেখেছে। নানা ঝঞ্ঝাট, নানা বিভ্রাট, নানা ফিতনা ও সমস্যায় আকীর্ণ পৃথিবীতে কে কার দায়িত্ব নেয়, কে কাকে মান্যতা দেয়—তার কোনো ইয়ত্তা নেই। কেন্দ্র আর কেন্দ্রে নেই, উৎস তার উৎসে নেই—তা ছেয়ে গেছে ও ছড়িয়ে পড়েছে, তা ঝুলে গেছে ও ঢলে পড়েছে—সভ্যতা থেকে অসভ্যতার দিকে, শীতল-শান্তি থেকে চাঞ্চল্যের দিকে, ঈমান থেকে কুফর ও মুনাফিকির দিকে।

ইসলামি খিলাফতের প্রসিদ্ধ নগরীগুলোর পরস্পর রশি টানাটানিতে তাদের মূলসূত্রগুলোই ছিঁড়েখুঁড়ে ফালি ফালি হয়ে গেছে। কাবা শরিফ ও মসজিদে নববিতে এসে বাজামাআত দুরাকাআত নামাজ আদায়ের জন্য এখন আর কারও মনের ভেতর তেমন কোনো উদ্দীপনা কিংবা চৈতন্য কাজ করে না; ইসলামি শরিয়ার আদল ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোনো কোশেশ কারও মধ্যে পরিলক্ষিত হয় না। সবাই সব জায়গায় প্রত্যেকের নিজস্ব মতামত, অভিরুচি ও দৃষ্টিভঙ্গি প্রকাশের প্রতিযোগিতায় নেমে পড়েছে।

ইতিহাসের এমনই এক যুগসন্ধিক্ষণে এসে খিলাফতের আসনে অধিষ্ঠিত হন ইলমে নববি তথা নবুওয়তি জ্ঞানের রাজতোরণ-খ্যাত সাহসী বীর সিপাহসালার, নবি-তনয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহার প্রিয় জওহার, আমিরুল মুমিনিন আলি ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।

প্রিয় পাঠক, এই গ্রন্থে তার ব্যক্তিজীবন, রাষ্ট্রীয় জীবন ও খিলাফতি জীবনের সকল খুঁটিনাটি বিষয় বিধৃত হয়েছে। এবং লেখকের আশ্চর্য জাদুকরি কলমে তার সামষ্টিক জীবনচরিত হয়ে গেছে এক অদ্ভুত সম্মোহনী ও সত্যভুক বিশদপুরাণ উপাখ্যান।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “আমিরুল মুমিনিন আলি ইবনু আবি তালিব রাদি.”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery