কাদিয়ান থেকে তেলআবিব
কাদিয়ান থেকে তেলআবিব Original price was: ৳ 440.00.Current price is: ৳ 330.00.
Back to products
শাইখাইন সিরিজ
শাইখাইন সিরিজ Original price was: ৳ 2,155.00.Current price is: ৳ 1,610.00.

উম্মাহ ও বিশ্ব রাজনীতি প্যাকেজ

Original price was: ৳ 1,210.00.Current price is: ৳ 900.00.

Description

সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা

পশ্চিমা সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরে প্রাচ্যের আকাশে গভীর কালো ছায়ার মতো বিস্তৃত হয়েছে—নীরবে ও ধীরে। শিক্ষা, চিকিৎসা, সমাজসেবার নামে তারা এসেছে—ধর্মের কথা বলেছে, কিন্তু সে-ধর্ম তাদের; সংস্কৃতির আলো ছড়িয়েছে, কিন্তু সে-আলো পাশ্চাত্যের। মিশনারিরা তাদের কলমে এঁকেছে ইসলামের বিকৃত এক ছবি, যার মধ্য দিয়ে ম্লান হয়েছে ইসলামি জীবন ও বিশ্বাসের দীপ্তি, হীনমন্যতায় পর্যবসিত হয়েছে মুসলিম সমাজ।

শুধু শব্দের কারসাজিতেই সীমাবদ্ধ থাকেনি মিশনারিরা—তারা বিদ্যালয় গড়েছে, হাসপাতাল খুলেছে, দাতব্য প্রতিষ্ঠানের ছদ্মবেশে ঢুকেছে মুসলিম জীবনের গভীরে। পশ্চিমা ভাবধারার বিষাক্ত প্রবাহ ধীরে ধীরে ঢেলে দেওয়া হয়েছে মুসলিম মানসে। মুছে ফেলা হয়েছে আত্মপরিচয়ের অনিবার্য রেখা।

এই বই সেই প্রবাহের বিরুদ্ধে একটি ছোট্ট প্রয়াস—একটি উদাত্ত আহ্বান। এই আহ্বান সচেতনতার, আত্মপরিচয় রক্ষার এবং ঐক্যবদ্ধ হওয়ার। পশ্চিমা মানবতাবাদের মুখোশ সরিয়ে তাদের আধিপত্য বিস্তারের পথচিত্র তুলে ধরা হয়েছে এখানে। একইসঙ্গে, জায়োনিজমের বিপদের কথাও বলা হয়েছে—যা শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের ভারসাম্যের জন্যও বিপদজনক।

মুসলিম বিশ্বের সংকট ও ফিলিস্তিন

মুসলিমবিশ্ব ও ফিলিস্তিন সংকট গ্রন্থটি এক রক্তাক্ত ইতিহাসের ভাষ্য। এতে ফুটে উঠেছে মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল অতীত, বিপর্যস্ত বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের বাস্তব চিত্র। লেখক অত্যন্ত দরদের সঙ্গে দেখিয়েছেন, কীভাবে মুসলিম সমাজ একসময় জ্ঞান, ইনসাফ ও আদর্শের আলোয় উদ্ভাসিত ছিল, অথচ আজ তা জুলুম, দুর্নীতি ও বিভেদের অন্ধকারে নিমজ্জিত। মঙ্গোল আক্রমণে বাগদাদের পতন থেকে শুরু করে আধুনিক ফিলিস্তিন সংকট—সবই ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি। সত্যের পথ থেকে সরে গিয়ে মুসলিম বিশ্ব আজ স্বার্থপরতা ও রাজনৈতিক তোষামোদের শিকার।

লেখক স্পষ্ট করেছেন—এই বিপর্যয় আকস্মিক নয়; বরং এটি বহু দিনের অবহেলা, অনৈক্য ও অবিচারের পরিণতি। নেতৃত্বের দুর্বলতা, নৈতিক স্খলন এবং বিভেদের বিষ মুসলিম সমাজকে গভীর সংকটে ফেলে দিয়েছে। যা মূলত নবি ও খলিফাদের আদর্শকে উপেক্ষা করার অনিবার্য পরিণতি।  মুসলিম উম্মাহ বিলাসবিপুল জীবনযাপনে আচ্ছন্ন। ফিলিস্তিনে নিরপরাধ মানুষের রক্ত ঝরছে, নিষ্পাপ শিশুদের কান্না আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। অথচ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ছায়াতলে আশ্রয় গ্রহণই যেন প্রধান মুসলিম রাষ্ট্রগুলোর একমাত্র নীতিতে পরিণত হয়েছে।

লেখক নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন—ইতিহাসের শিক্ষা গ্রহণ ছাড়া মুসলিম উম্মাহর পুনরুত্থান সম্ভব নয়। এই গ্রন্থ তাই শুধু অতীতের দলিল নয়, বরং ভবিষ্যতের পাথেয়—মুসলিম উম্মাহর আত্মজাগরণের পথনির্দেশিকা।

আফগান-তালেবান : সন্ত্রাস ও শান্তির আদর্শিক লড়াই

এ বইটি গবেষণামূলক একাডেমিক কোনো কাজ নয়। এটি একজন প্রভাবশালী ব্যক্তির গল্প, যিনি লাখ লাখ মানুষের জীবনকে স্পর্শ করেছেন এবং আফগানিস্তান ও পাকিস্তানের একটি অর্থোডক্স বা শেকড়মুখী আন্দোলনের আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছেন, যা কেবল সে অঞ্চলেরই নয়; বরং সারা বিশ্বের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। মাওলানা সামিউল হককে মানুষ যখন ‘তালেবানের পিতা’ বলে অভিহিত করে, তখন তিনি গর্বিত বোধ করেন। যদিও পশ্চিম-অনুরাগী অনেকের মতে, এই উপাধি একজন আলিম হিসেবে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

পরিতাপের বিষয় হলো, তালেবানরা অশিক্ষিত, অসভ্য এবং নিষ্ঠুর বলে বিষাক্ত যেসব বয়ান তৈরি করা হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। আর এ কারণেই মাওলানা সামিউল হকের এ বইটির জরুরত অনস্বীকার্য; বিশেষত সেসব মানুষের জন্য, যারা পাশ্চাত্যের গৎবাঁধা জাতিবাদী ও ইসলামবিদ্বেষী বয়ানের পরিবর্তে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান।

পৃথিবীর অন্যতম ও প্রভাবশালী একজন আলিম তালেবানকে কীভাবে দেখেন এবং কীভাবে তালিবানরা সন্ত্রাসের বিপক্ষে ও শান্তির পক্ষে নিরন্তর লড়াই করে গেছেন—সেসব জানার একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে বইটি।

ইহুদিবাদের বিরুদ্ধে সংগ্রাম

তুফানুল আকসা’র পরবর্তী সময়ে হামাসের মুখপাত্র আবু উবায়দা যখন ফিলিস্তিনের মুক্তিসংগ্রামকে জিহাদ বলে আখ্যা দিলেন তখন এই জিহাদের সাথে সারা দুনিয়ার সকল মত ও পথের মানুষ সংহতি প্রকাশ করে। জুলুমের বিরুদ্ধে এই জিহাদ একটি গ্লোবাল ফেনোমেনা হিসেবে আবির্ভূত হয়।

‘ইহুদিবাদের বিরুদ্ধে সংগ্রাম’ বইতে সাইয়েদ কুতুব শহীদ রহ. এই পথনির্দেশই দিয়েছিলেন বহু বছর আগে। তার স্বভাবসুলভ দূরদর্শিতায় তিনি মুসলিম উম্মাহর প্রকৃত সংকটটি আঁচ করতে পেরেছিলেন। তিনি বলছেন, এই সংগ্রামে বিজয়ের একমাত্র পথ ইমান আর জিহাদ। তিনি আহ্বান জানিয়েছেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার, নিজেদের শেকড়ে ফিরে যাওয়ার। না হয় নিপীড়নবাদী ইহুদিবাবাদী ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর অত্যাচার থেকে সবুজ ও সুন্দর এই পৃথিবীকে কখনোই মুক্ত করা যাবে না। জুলুমের বিরুদ্ধে জিহাদের গ্লোবাল ফেনোমেনাকে বাস্তবায়ন করা যাবে না।

কুতুব রহ. আরও দেখিয়েছেন, অতীত থেকে বর্তমান—ব্রিটিশ উপনিবেশবাদ থেকে আধুনিক আমেরিকা আর রাশিয়ার রাজনৈতিক মঞ্চ—সবখানেই ইহুদিরা ইসলামের শেকড়ে আঘাত হেনেছে, মুসলিম উম্মাহকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বুনে চলেছে। এই হীন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ভেঙে ফেলতে হলে কী করতে হবে? সাইয়েদ কুতুব রহ. তার উত্তর দিয়েছেন—একটা দৃঢ় কর্মপন্থা, যেখানে ঐক্য আর সংগ্রামই একমাত্র অস্ত্র।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “উম্মাহ ও বিশ্ব রাজনীতি প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery