ডেসটিনি ডিজরাপ্টেড

৳ 480.00

মূলঃ তামিম আনসারী
অনুবাদঃ আলী আহমাদ মাবরুর

বিষয়: তারীখ বা ইতিহাস

প্রকাশের সালঃ ২০১৮

প্রচ্ছদ অলং‍করণঃ অর্নব হাসান রিফাত

সংস্করণঃ ৩

পৃষ্ঠা: ৪৭২

Description

তামিম আনসারী রচিত ‘Destiny Disrupted: History Of The World Through Islamic Eyes’ বইটি ২০০৯ সালে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অনেক দিন সর্বাধিক বিক্রিত বই হিসেবে পরিচিত ছিল। ২০১০ সালে বইটি নর্থান ক্যালিফোর্নিয়া বুক অ্যাওয়ার্ড লাভ করে। মূলত পশ্চিমাদের জানা ইতিহাসের বাইরে এই বইটিতে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বিশ্ব ইতিহাসকে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ (সা.)-এর জন্মের সাল ৫৭০ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনা পর্যন্ত প্রায় সাড়ে ১৪শত বছরের ঘটনাবলীকে এখানে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পশ্চিমা বিকৃত ইতিহাস নয়, বরং ঘটনার শেকড়ে গিয়ে সত্যিকারের ইতিহাসকে নির্মোহভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই বইটিকে ইসলামি ইতিহাসের এনসাইক্লোপিডিয়া বললেও অত্যুক্তি হবে না। বইটির পাতায় পাতায় আছে তথ্য, আছে শিহরণ জাগানো গল্প, আছে ঘটনার সামনের ও পেছনের প্রেক্ষাপটের চমৎকার পর্যালোচনা। পাঠকেরা বইটি পড়ে আনন্দ পাবেন নিঃসন্দেহে, তবে তার চেয়ে বড় কথা পাঠকবৃন্দ এই বইটি পড়ে আরও পরিণত হবেন, তাদের জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ হবে। ইসলামের চোখে তারা ইতিহাসকে নতুন করে আবিষ্কার করবেন।

ডেস্টিনি ডিজরাপ্টেড” বইয়ের প্রচ্ছদেই নামটা জ্বলজ্বল করছে এবং ঠিক তার নীচেই যেই লাইনটা বইটি সম্পর্কে আগ্রহ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট সেটা হলো,

“ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস”

ইতিহাস তো চিররোমাঞ্চকর, তবে আমাদের শুধু নিছক বিনোদনের জন্য ইতিহাস পাঠ করা উচিত না,ইতিহাস আমাদের উত্তম শিক্ষক। আমরা আমাদের বীরত্বগাথায় পুলকিত যেমন হবো, ঠিক একইভাবে আমাদের অতীতে করা ভুল থেকে শিক্ষা নেবো।

এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, ইতিহাসের বয়ানটা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করা হচ্ছে। কারণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের সামনে কখনো বিকৃত বা কখনো আংশিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে এবং হচ্ছে, যা মোটেও সমীচীন নয়। এতে আমরা ইতিহাস পাঠ থেকে উপকৃত তো হবোই না বরং ক্ষতিগ্রস্ত হবো।

আনন্দের ব্যাপার হলো,এ বিবেচনায়,ডেস্টিনি ডিজরাপ্টেড আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে, ‘ইসলামের চোখে’!

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ডেসটিনি ডিজরাপ্টেড”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery