গুড প্যারেন্টিং

৳ 200.00

নেসার আতিক

বিষয়: আদর্শ পরিবার

প্রকাশের সালঃ ২০১৯

প্রচ্ছদ অলং‍করণঃ সাইফ আলি

সংস্করণঃ ২

পৃষ্ঠা: ১৫২

Description

মানবসন্তানের মতো নির্ভরশীল হয়ে আর কোনো প্রাণী জন্মায় না। জীবনের নানা পরতে নিবিড় যত্ন ও মায়া-মমতায় আগলে রেখে সন্তান বড়ো করতে হয়। প্রত্যেক মা-বাবাই সন্তানের বেড়ে উঠার সাধ্যমতো চেষ্টা করেন। তাঁরা চান, সন্তান যেন তাদের চক্ষু শীতলকারী হয়ে ওঠে।

সময়ের প্রয়োজনে সমাজ বদলেছে, তবে বহুলাংশেই সন্তান প্রতিপালনের সনাতনী ধরন বদলায়নি। যেকোনো পেশায় সফল হলে সংশ্লিষ্ট বিষয়ে লেখাপড়া ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হয়। সন্তান প্রতিপালন তো এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়। যুগের পরিবর্তনের সাথে সন্তানদের বেড়ে উঠায় তাল মেলাতে হলে প্যারেন্টিংও শেখার বিষয়। বাস্তবতা হলো, সমাজের বিবর্তন ও পরিবর্তনশীলতার সাথে খাপ খাওয়াতে না পেরে অনেক মা-বাবাই হাঁপিয়ে উঠছেন। ফলে মা-বাবা ও আদরের সন্তানদের মাঝে বাড়ছে দূরত্ব, শৃঙ্খলা থাকছে না পরিবারে। এই প্রেক্ষাপটে সন্তান প্রতিপালনে ফল হওয়ার নৈর্ব্যত্তিক বয়ান ‘গুড প্যারেন্টিং’। বিভিন্ন ধাপে মানবশিশুকে গড়ে তোলার জন্য মা-বাবার করণীয় এই বইয়ের মূল সুর। পরম মমতা নিয়ে সন্তান প্রতিপালনে সফল হওয়ার আধ্যাত্মিক অভিব্যক্তি উঠে এসেছে এই বইতে।

সন্তান হলো মা বাবার সবচাইতে বড় প্রজেক্ট। পরিবার ব্যবস্থা হলো মুসলিম সমাজ কাঠামোর একটি অনন্য সাধারন বৈশিষ্ট্য। প্যারেন্টিং বিষয়ে সবগুলো বিষয়কে এক নজরে দেখে ফেলতে চাইলে এই বইটা দারুণ একটা সমাধান । একদম তাত্ত্বিক দিক থেকে বাচ্চাদের লালন পালনের সবগুলো আঙ্গিক তুলে ধরা হয়েছে। সাথে যথাযোগ্য উদাহরণ

সন্তান গঠনে পরিবারের মা বাবা মূল ভূমিকা তো পালন করবেনই, সাথে অন্যান্য সদস্যদের ভূমিকাও থাকতে হবে। বর্তমান এই যুগে কীভাবে সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে সে বিষয়ে দিক নির্দেশনা ও বাস্তব পরিকল্পনা এবং বাস্তবায়নের রুপরেখা বর্ননা করা হয়েছে এই বইয়ে। সুতরাং সব মা-বাবাদের জন্য বইটা

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “গুড প্যারেন্টিং”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery