সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ
সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ Original price was: ৳ 320.00.Current price is: ৳ 240.00.
Back to products
দি ইম্পসিবল স্টেইট (প্রিমিয়াম)
দি ইম্পসিবল স্টেইট (প্রিমিয়াম) Original price was: ৳ 560.00.Current price is: ৳ 420.00.

নিরাপদ মাতৃত্ব প্যাকেজ

Original price was: ৳ 875.00.Current price is: ৳ 655.00.

Description

আমাদের চিকিৎসকদের প্রায় কেউই সম্পূর্ণ প্রাকৃতিক প্রসব দেখেননি। কোনো রোগের প্যাথলজি বোঝার জন্য শরীরের স্বাভাবিক ফিজিওলজি বোঝাটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম লেবারকে তার নিজস্ব গতিতে এগোতে দিতে চাইলে এর প্রাকৃতিক ও আত্মিক দিকগুলো জানাও গুরুত্বপূর্ণ। আমরা যদি না-ই জানি লেবার পেইনের উদ্দেশ্য কী, কীভাবে ঔষধ ছাড়াই এই পেইনের মোকাবিলা করা সম্ভব, তাহলে আমাদের মায়েদের কীভাবে আমরা অনুপ্রাণিত করতে পারব!

এটা সর্বাগ্রে একজন হবু মাকে জানতে হবে, তেমনই জানতে হবে— প্রসব-সহযোগী হিসেবে তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যকে; এরপর তার অন্য সেবাপ্রদানকারীদের—যাদের মাঝে নার্স, মিডওয়াইফ, অবস্টেট্রিশিয়ান বা প্রসূতিবিদ ও শিশুচিকিৎসক-সহ সকলেই আছেন।

যদিও না জানার কারণে অনেক মেয়ের কাছেই লেবার পেইন একটা ভীতিকর ব্যাপার এবং তারা স্বেচ্ছায় সিজারিয়ান ডেলিভারির দিকে ঝুঁকে পড়ছে, তারপরও আমার দেখা অনেক হবু মা-ই এখন আগের চাইতে সচেতন। নরমাল ডেলিভারির প্রতি তারা অত্যন্ত আগ্রহী। তারা লেবার ও এর প্রিপারেশন সম্পর্কে জানতে চায়, নরমাল ডেলিভারি করাতে আগ্রহী—এমন প্রসব সহযোগীর খোঁজও করে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই জানার ক্ষেত্রটা খুবই সীমিত। আমি বিশ্বাস করি, বাংলা ভাষায় বইটি এক্ষেত্রে একটি মাইলস্টোন হয়ে থাকবে।

~ ডা. ফাতেমা ইয়াসমিন
এফসিপিএস (অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি)

মা হওয়ার গল্প

পশ্চিমা অনেক দেশেই সন্তান ধারণ ও প্রসব নিয়ে লেখাপড়া বাধ্যতামূলক। এ কারণে ওখানে নরমাল ডেলিভারির হার তুলনামূলক অনেক বেশি। মায়েরাও যথেষ্ট সচেতন ও কো-অপারেটিভ। ডাক্তারদের জন্য এরকম মায়েদের হ্যান্ডল করা অনেক বেশি সহজ। এই বইয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে প্রেগন্যান্সি, সন্তান জন্মদান বিষয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা এবং সেগুলোর সমাধান সম্পর্কে যথাসাধ্য আলোচনার চেষ্টা করেছি। সেই সাথে আলচনা করেছি গর্ভকালীন পড়াশোনার গুরুত্ব এবং আমাদের শিক্ষার্থীদের কিছু জীবনঘনিষ্ট অভিজ্ঞতা।

‘মা’ একটিমাত্র শব্দ। একটি ডাক। পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, সম্মানের ডাক। যে ডাক কেবল নারীদের জন্য। নারীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সৃষ্টিকে বিস্তৃত করেছেন। তাই তাঁর কাছে আমাদের কামনা—এই পৃথিবীর প্রতিটি নারীর জীবনে মাতৃত্বের এ যাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। আমিন।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “নিরাপদ মাতৃত্ব প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery