তাফসীর ইবনে কাছীর (১-৭ খন্ড)
৳ 6,200.00 Original price was: ৳ 6,200.00.৳ 3,350.00Current price is: ৳ 3,350.00.
লেখক : আল্লামা ইব্নে কাছীর (রহ.)
প্রকাশনী : মীনা বুক হাউস
বিষয় : তরজমা ও তাফসীর
অনুবাদক : মুহাম্মাদ লুৎফুর রহমান
কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2019
ভাষা : বাংলা
আরবী ভাষায় রচিত তাফসীরগ্রন্থগুলাের মধ্যে আল্লামা ইসমাঈল ইবনে কাছীর (র) প্রণীত তাফসীরে ইবনে কাছীর’ মৌলিকতা, স্বচ্ছতা, আলােচনার গভীরতা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ-নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ। আল্লামা ইবনে কাছীর (র) তাঁর এই গ্রন্থে আলকুরআনেরই বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের আলােকে কুরআনব্যাখ্যায় স্বীয় মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর গ্রন্থগুলাের মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইবনে কাছীর-এর অনুরূপ এত বিপুলসংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি। ফলে তাঁর এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযােগ্য তাফসীর গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়।
আল্লামা ইব্নে কাছীর রহ. এর বই সমূহ ইসলামি দর্শন, ফিকহ শাস্ত্র, তাফসির ও ইতিহাস নির্ভর। তার রচিত ‘তাফসিরে ইবনে কাছীর’-এর জন্য তিনি বিশ্বজোড়া সমাদৃত। পবিত্র কুরআনের কাছীরগুলোর মাঝে তার এই গ্রন্থটিই সর্বাধিক গ্রহণযোগ্য এবং প্রামাণ্য। ১১ খণ্ডে প্রকাশিত ‘তাফসিরে ইবনে কাছীর’, ‘কাসাসুল আম্বিয়া’, ‘আল বিদায়া ওয়ান নিহায়া’, ‘কিতাবুল আহকাম’ সহ বেশ কিছু জ্ঞানগর্ভ বই রয়েছে আল্লামা ইবনে কাছীর রহ. এর বই সমগ্রতে।


Reviews
There are no reviews yet.